Alamin Islam
Senior Reporter
সুযোগ পেলে এখন সবাই আমাকে শাসন করে: তামিম
নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এখন সবাই তাকে শাসন করতে আসে। তবে এই শাসনের পেছনে মায়া আর ভালোবাসা আছে বলেই তিনি মনে করেন।
তামিম বলেন, “কে সবচেয়ে বেশি শাসন করে সেটা বলা মুশকিল, সুযোগ পেলেই সবাই করে। কিন্তু আমার কাছে মনে হয়, সবাই কমবেশি খেয়াল রাখে বলেই বলে। আমি যাদের সঙ্গে ক্লোজ, তারা তো সবসময়ই পাশে থেকেছে, বলেই গেছে।”
শুধু কাছের মানুষই নয়, পুরনো সতীর্থদের আচরণও তাকে ছুঁয়ে গেছে। বিশেষ করে সাকিব আল হাসানের ভূমিকায় তিনি কৃতজ্ঞ। তামিম জানান, “আমার অসুস্থতার সময় সাকিবের সঙ্গে সরাসরি কথা হয়নি, তবে আমার ওয়াইফের সঙ্গে তার কথা হয়েছে। এমনকি তার বাবা-মাও হাসপাতালে এসেছিলেন আমাকে দেখতে। যদিও আমার সঙ্গে দেখা হয়নি, তবুও তারা যে হাসপাতালে ছিলেন, সেটাই অনেক বড় ব্যাপার। আমি মনে করি, এটা ভীষণ ‘নাইস অফ দেম’।”
তামিম আরও বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আমার কাছে ভালো লেগেছে যে, সবাই যে যার জায়গা থেকে খোঁজ নিয়েছে।”
এই সময়েই তামিম স্মরণ করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও। আবেগের সঙ্গে বলেন, “মাশ ভাই তো দুই দিন ধরে কান্নাকাটি করেছেন বলে শুনেছি, আমার খবর শুনে। উনি রেগুলারলি খোঁজ নিয়েছেন। আমার সঙ্গে তার সম্পর্কটা সবসময়ই স্পেশাল ছিল।”
অসুস্থতার পর প্রথম মিরপুরে ফেরা নিয়েও তামিম বলেন, “আমি ভাবিনি এত তাড়াতাড়ি মাঠে ফিরব। কিন্তু এক জায়গায় সারাদিন বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি কখনোই এমন ছিলাম না। তাই নিজেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।”
লাইফস্টাইল নিয়েও এখন সবাই শাসন করে বলে জানালেন তামিম, “সবাই এখন চেক করে যে আমি কী করছি, কী খাচ্ছি। লাইফস্টাইল ভালো না হলেই বলে ফেলে। কিন্তু আমি বুঝি, এটা বলে কারণ ওরা চায় আমি ভালো থাকি।”
সবশেষে তামিম বলেন, “আল্লাহর রহমতে আমি প্রায় স্বাভাবিক। আরও এক মাস পর হয়তো আরও ভালো খবর দিতে পারব।”
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র