ঢাকা ব্যাংক বিএসইসিতে বোনাস ডিভিডেন্ড অনুমোদনের জন্য আবেদন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থ বছরে ঘোষিত ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা ব্যাংক ১৬ জুন বিএসইসিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য আবেদন পেশ করেছে। অনুমোদন পাওয়ার পর ব্যাংক শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার বিতরণ শুরু করবে।
৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থ বছরে ব্যাংক মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
ব্যাংকের এই ডিভিডেন্ড নীতিমালা শেয়ারহোল্ডারদের আয়ের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বিনিয়োগে ইতিবাচক সিগন্যাল হিসেবে মূল্যায়িত হচ্ছে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে, শিগগিরই ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৫টি দেশের টাকার মান
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের টাকার রেট কত: কমেছে ৩টি দেশের টাকার মান
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত? দেখুন তালিকা
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন: কোনটার দাম কত, কেন সেরা?
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- আজ সোনার দাম বাড়ল, ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত?