ভিআইপি ফ্লাইটে বড় পরিবর্তন, জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন শেষ হলো। দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক সৃজনশীল ও জনমুখী সিদ্ধান্ত নিয়ে পুরনো নিয়ম বাতিল করেছেন, যা বিমানবন্দরে সাধারণ মানুষের যাতায়াতকে করে তুলবে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
গতকাল (১৮ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে এই সুখবর জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তার নামে জনজীবন যেন সংকুচিত না হয়—এসএসএফকে তাই নির্দেশ দিয়েছি যেন জনদুর্ভোগ যেন না হয়। ভিআইপি ফ্লাইটের সময় ফ্লাইট বন্ধ রাখার নিয়ম তুলে নেওয়ার ফলে আকাশের গতিবিধিতে ফিরবে প্রাণ।”
ড. ইউনূস আরও যোগ করেন, “নিরাপত্তার পাশাপাশি জনসংযোগও জরুরি। শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ থেকে চলতে পারবে না এসএসএফ, মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলা এখন সময়ের দাবি।”
তাঁর ভাষায়, “তথ্য প্রযুক্তির যুগে নিরাপত্তার হুমকি বদলে যাচ্ছে দ্রুত। শতভাগ নিরাপত্তা দেওয়া চ্যালেঞ্জ, কিন্তু আমরা প্রস্তুত।”
এবার থেকে বিমানবন্দরের আকাশ আর থেমে থাকবে না, হাজারো যাত্রী স্বস্তিতে পৌঁছাবে গন্তব্যে। দেশের বাতাসে নতুন আশা ও বিশ্বাসের বাতাস বইতে শুরু করেছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব