ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: উপদেষ্টা আসিফ
নগর ভবনে চলমান ‘মেয়র-সঙ্কট’ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে জরুরি আলোচনার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যেন এখন একটি রাজনৈতিক মঞ্চ। একদিকে নিজেকে ‘নগরপিতা’ ঘোষণা করে দাপ্তরিক কার্যক্রমে মাঠে নেমেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন, অন্যদিকে নিরব দর্শকের ভূমিকায় যেন সরকার। তবে এই নিরবতা আর দীর্ঘায়িত হবে না—এমনটাই জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“আর চুপ করে থাকার মতো পরিস্থিতি নেই। নাগরিক সেবার প্রশ্নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সরকার এই সংকটের বিষয়ে পূর্ণ মাত্রায় সচেতন। সিদ্ধান্ত শিগগিরই।”
ডেঙ্গুর সময়েও থেমে আছে নাগরিক সেবা
একদিকে ডেঙ্গুর মতো জনস্বাস্থ্যসংকট, অন্যদিকে নগর ভবনে ‘মেয়র দ্বৈরথ’—এ যেন এক অদ্ভুত পরিস্থিতি। রাজধানীর দক্ষিণ অংশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন, নাগরিক অভিযোগ নিষ্পত্তি—সবই যেন থমকে গেছে।
এ বিষয়ে প্রশ্নে উপদেষ্টা আসিফ বলেন,
“ডেঙ্গুর বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব একাধিক বৈঠক করেছেন। সিটি করপোরেশনগুলো কার্যক্রম চালাচ্ছে, যদিও সেগুলো দৃশ্যমান না-ও হতে পারে। আমরা এই বিষয়ে আপনাদের খুব শিগগির বিস্তারিতভাবে ব্রিফ করব।”
ইশরাকের ‘অবস্থান’ ও সরকারের ‘দায়িত্বশীলতা’
গত সোমবার থেকে টানা তিন দিন ধরে নগর ভবনে অবস্থান করছেন ডিএসসিসির একাংশ কর্মচারী ও বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে চলছে দাবির ঝড়—ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিতে হবে। এমনকি বুধবার (১৮ জুন) নগর ভবনে উপস্থিত হয়ে নিজ হাতে মশক নিধন কার্যক্রমও উদ্বোধন করেন তিনি।
এই বিষয়ে সরকারের নীরবতার সমালোচনায় আসিফ মাহমুদ বলেন,
“সরকার কোনোভাবেই নতজানু নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা দায়িত্বশীল আচরণ করছি। কিন্তু এর মানে এই নয় যে নাগরিক সেবা অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ থাকবে। সবকিছু বিবেচনায় রেখে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
‘ভবিষ্যতের কথা বলছি না, সিদ্ধান্ত আসছে এখনই’
কত দ্রুত সিদ্ধান্ত আসবে—সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ সজীব স্পষ্ট করে বলেন,
“খুব দ্রুত। এটা নিয়ে উচ্চপর্যায়ের মধ্যে আলোচনা হচ্ছে। সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে অপেক্ষা বেশি দিন নয়।”
রাজনৈতিক টানাপোড়েন, প্রশাসনিক জটিলতা আর নাগরিক ভোগান্তির এই ‘তিন সূত্রীয় সংকট’ থেকে দক্ষিণ ঢাকা কখন মুক্তি পাবে—এ প্রশ্ন এখন প্রতিটি ঢাকাবাসীর। সরকারের পক্ষ থেকে যে আশ্বাস মিলেছে, সেটি কবে বাস্তবে রূপ নেবে, সেটিই এখন দেখার বিষয়। ততক্ষণে নগর ভবন যেন এক 'অবৈধ মেয়রের অফিস' আর ঢাকাবাসী দাঁড়িয়ে আছে সিদ্ধান্তের দোরগোড়ায়।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের জন্য সুখবর: শেয়ারপ্রতি পাচ্ছে ১০ টাকা বোনাস
- ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা
- চলতি সপ্তাহে ১৮০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা
- আকিজ গ্রুপের হাতে ডমিনেজ স্টিল: শেয়ারদরে ১৩৩% উল্লম্ফন
- Fulham vs Aston Villa: ৮০ মিনিটের খেল শেষ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
- আবহাওয়ার খবর: ৮০ কিমি বেগে ঝড়ের গর্জন: ৫ বিভাগে কালবৈশাখীর রেড এলার্ট
- আজকের স্বর্ণের দাম: (শুশনিবার, ২৫ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তিন বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৬ এপ্রিল ২০২৬)
- ডিভিডেন্ড মৌসুম ও বৈশ্বিক আতঙ্ক: সতর্ক বিনিয়োগকারীরা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার বাজেটে সেরা ৫ স্মার্টফোন: ফিচার ও দাম
- টানা ১ সপ্তাহ ছোলা খেলে শরীরে কী ঘটে? জানলে অবাক হবেন!
- অনুমতি ছাড়াই কোম্পানি পরিদর্শন করতে পারবে ডিএসই