শেয়ারবাজারে সূচক ও লেনদেন ইতিবাচক, গতি ফেরার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক একদিন আগের বড় ধরনের দরপতনের ধাক্কা সামলে আজ সোমবার দেশের শেয়ারবাজারে দেখা গেছে কিছুটা ঘুরে দাঁড়ানোর চিত্র। দিনের শুরুতে কিছুটা মিশ্র প্রবণতা থাকলেও লেনদেনের শেষ ভাগে বাজার ইতিবাচক পথে অগ্রসর হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দিনশেষে বেড়েছে ১৭ দশমিক ৫১ পয়েন্ট, যা বাজারে গতি ফেরার একটি আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট লেনদেন হয়েছে ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার, যা আগের দিনের ২৭১ কোটি ৭০ লাখ টাকার চেয়ে কিছুটা বেশি। দিনভর লেনদেনে অংশ নিয়েছে ৪০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ২২০টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১০৪টির এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।
তবে সূচক বাড়লেও বাজারের সার্বিক লেনদেন এখনো সন্তোষজনক নয়। কারণ, বেশিরভাগ শেয়ারের দাম এখনও তলানিতে। বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের বিপরীতে তারা মুনাফায় নেই বলেই ধারণা করা হচ্ছে। সে কারণে সূচক বাড়লেও অনেকেই বিক্রির পথে হাঁটতে পারছেন না, ফলে লেনদেনেও বড় ধরনের গতি আসছে না।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্র তুলনামূলকভাবে একটু ভিন্ন। সেখানে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দরবৃদ্ধি ও পতনের সংখ্যা ছিল প্রায় সমান। তবে আগের দিনের তুলনায় সিএসইতে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে। আগের কর্মদিবসে যেখানে ৩১ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছিল, সেখানে আজ তা নেমে এসেছে মাত্র ১১ কোটি ৮৩ লাখ টাকায়। এটি সিএসইর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা নিষ্ক্রিয়তা ও অনিশ্চয়তার বার্তা দিচ্ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও দেশের অর্থনৈতিক কিছু সংকেতের কারণে বিনিয়োগকারীরা এখনও পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পাননি। তবে আজকের সূচক বৃদ্ধিকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন তারা। তাদের মতে, আগামীদিনগুলোতে এই ধারা অব্যাহত থাকলে বাজারে আস্থার জায়গা কিছুটা হলেও ফিরতে পারে।
জাকারিয়া ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান