সারা দেশের বাজারদর এখন মোবাইলে, ‘বাজারদর’ অ্যাপ চালু
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বাজারের পণ্যের দাম এখন হাতের মুঠোয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার (২৩ জুন) আনুষ্ঠানিকভাবে চালু করলো ‘বাজারদর’ নামের একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ, যার মাধ্যমে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারের সর্বোচ্চ দাম সহজেই জানা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান বলেন, “ভোক্তাদের কাছে স্বচ্ছ ও সঠিক তথ্য পৌঁছানো আমাদের মূল লক্ষ্য। ‘বাজারদর’ অ্যাপটি এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে যাতে ভোক্তা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন এবং বাজারে দাম নিয়ে কারসাজি কমে আসে।”
অ্যাপটি বিনামূল্যে তৈরি করেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। এর প্রধান নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, “এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যসহ অন্যান্য পণ্যের সর্বোচ্চ বাজারদর জানা যাবে। ভোক্তারা যেকোনো সময় মোবাইলে দাম যাচাই করে নিশ্চিত হবেন তারা ন্যায্য মূল্যেই পণ্য কিনছেন।”
বাজারদর অ্যাপটির অন্যতম বিশেষত্ব হলো এটি অফলাইনেও ব্যবহার করা যাবে। অর্থাৎ, ইন্টারনেট সংযোগ না থাকলেও আগে ডাউনলোড করা সর্বশেষ দাম দেখা যাবে, যা ভোক্তাদের জন্য আরেকটি সুবিধা।
মহাপরিচালক আলীম আক্তার খান বলেন, “যখন ভোক্তাদের হাতে দাম সংক্রান্ত সঠিক তথ্য থাকবে, তখন বাজারে মিথ্যা বা অতিরিক্ত মূল্যের সুযোগ কমে আসবে। এভাবেই ভোক্তা অধিকার সুরক্ষায় একটি বড় পদক্ষেপ হয়েছে।”
‘বাজারদর’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা যাবে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত সবাই এই অ্যাপের মাধ্যমে বাজারের সঠিক দাম জানতে পারবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আশা করছে, এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বাজারে স্বচ্ছতা বাড়াবে এবং ভোক্তাদের অর্থ সাশ্রয়ে সাহায্য করবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে