বিদেশি বিনিয়োগ কমেছে ৬ কোম্পানির শেয়ারে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারির হার কমেছে। এই কোম্পানিগুলো হলো—বিচ হ্যাচারি, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, গ্লোবাল ইসলামী ব্যাংক, হাক্কানি পাল্প এবং স্কয়ার ফার্মা।
বিচ হ্যাচারি
এপ্রিল শেষে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ১.১২ শতাংশ। মে মাসে তারা পুরো শেয়ার বিক্রি করে দেয়, ফলে মাস শেষে বিদেশি মালিকানা দাঁড়ায় শূন্যে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২.১২ শতাংশ কমে ১৬.৩৬ শতাংশে নেমে আসে। তবে সাধারণ বিনিয়োগকারীরা ৩.২৪ শতাংশ শেয়ার বাড়িয়ে ৪৮.৬৭ শতাংশে উন্নীত করেছেন।
বেক্সিমকো ফার্মা
মাসের ব্যবধানে বিদেশি বিনিয়োগ ২৭.৮১ শতাংশ থেকে ২৭.৬৭ শতাংশে নেমেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৩৭ শতাংশ, দাঁড়িয়েছে ২৪.৭০ শতাংশে। সাধারণ বিনিয়োগকারীরা ০.২৩ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, যার ফলে তাদের মালিকানা ১৭.৫০ শতাংশে নেমে এসেছে।
সিভিও পেট্রোকেমিক্যাল
বিদেশি বিনিয়োগকারীরা মে মাসে ০.২৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে তাদের অংশীদারি ০.১৬ শতাংশে নেমে আসে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৬৭ শতাংশ কমে হয়েছে ১৬.৬৩ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীরা ০.৯৫ শতাংশ শেয়ার বাড়িয়ে ৩৭.৯০ শতাংশে নিয়েছেন।
গ্লোবাল ইসলামী ব্যাংক
বিদেশি বিনিয়োগকারীরা মে মাসে সব শেয়ার বিক্রি করেছেন, এপ্রিল শেষে যা ছিল ০.১৬ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৪৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৩.৯৯ শতাংশ। সাধারণ বিনিয়োগ ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০.৫৮ শতাংশে। উদ্যোক্তা পরিচালকদের অংশীদারিও সামান্য বেড়ে হয়েছে ১৫.৪৩ শতাংশ।
হাক্কানি পাল্প
এপ্রিল শেষে ০.৯৮ শতাংশ বিদেশি বিনিয়োগ মে মাসে কমে দাঁড়িয়েছে ০.০৫ শতাংশে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২.৫২ শতাংশ কমে ৪.৩৭ শতাংশ হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা ৩.৪৫ শতাংশ শেয়ার কিনে তাদের মালিকানা বাড়িয়ে ৪৮.৩০ শতাংশে উন্নীত করেছেন।
স্কয়ার ফার্মা
এপ্রিল শেষে বিদেশি বিনিয়োগ ছিল ১৫.২৬ শতাংশ, যা মে মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়ায় ১৫.১৬ শতাংশে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.১৭ শতাংশ বেড়ে হয়েছে ১৩.৮৮ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীরা ০.০৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে তাদের অংশীদারি কমে ২৭.৩৭ শতাংশে নেমেছে।
উল্লেখিত কোম্পানিগুলোর বিদেশি শেয়ার বিক্রির প্রবণতা প্রাতিষ্ঠানিক এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কোথাও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, আবার কোথাও সাধারণ বিনিয়োগকারীরা সেই শূন্যস্থান পূরণ করেছেন। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগের এই গতিপথ ভবিষ্যতের বাজার প্রবণতা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- একলাফে কমলো স্বর্ণের দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- একলাফে বাড়লো তেলের দাম
- সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও দ্বিমুখিভাবের কারণে বাংলাদেশের তেলের জাহাজ ফিরিয়ে দিচ্ছে ইরান