তানজিদ তামিমের ছক্কা তাণ্ডব, টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম দেখালেন চমক! মাত্র ২০ ইনিংসে ৫৫টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। রানের ঝড় তোলা এই ব্যাটার নিজের নাম বসিয়ে ফেলেছেন টি-টোয়েন্টি ইতিহাসের সেরা ছক্কাবাজদের তালিকায়।
২০২৫ সালের চলমান টি-টোয়েন্টি মৌসুমে এখন পর্যন্ত ছক্কা হাঁকানোর দিক থেকে তানজিদ আছেন শীর্ষ ছয় জনের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় কথা—এই তালিকার বাকি পাঁচজন যেখানে খেলেছেন ২৯ থেকে ৩৭ ইনিংস, সেখানে তানজিদ মাত্র ২০ ইনিংসেই তুলেছেন ৫৫টি ছক্কা। যা তাকে এনে দিয়েছে একটি অনন্য রেকর্ড—সর্বোচ্চ কম ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান।
এই তালিকায় আরও আছেন পাকিস্তানের ফখর জামান (২১ ইনিংসে ৫০ ছক্কা), দক্ষিণ আফ্রিকার ডেভিড মালান (২১ ইনিংসে ৫০ ছক্কা), নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (২১ ইনিংসে ৪৮ ছক্কা), অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (২৯ ইনিংসে ৫৫ ছক্কা) এবং ওয়েস্ট ইন্ডিজের নেকলেস পড়ান (৩৭ ইনিংসে ৭৪ ছক্কা)। কিন্তু তানজিদের মতো এত কম ইনিংসে এত ছক্কা কেউই হাঁকাতে পারেননি।
বিশেষজ্ঞদের মতে, তানজিদের ব্যাটিং স্টাইল, অ্যাটাকিং অ্যাপ্রোচ ও পাওয়ার হিটিং স্কিল তাঁকে বিশ্বমানের একটি ছক্কাবাজ ব্যাটসম্যানে পরিণত করছে। অনেকেই বলছেন, তাঁর মধ্যে নতুন যুগের সেরা ওপেনারের সম্ভাবনা স্পষ্ট।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক দারুণ গর্বের মুহূর্ত। কারণ, দীর্ঘদিন পরে আবার একজন তরুণ ব্যাটার আন্তর্জাতিক মঞ্চে এমন দাপট দেখাচ্ছেন, যেটা বড় দলগুলোর নামকরা ব্যাটসম্যানদেরও ছাড়িয়ে যাচ্ছে।
তানজিদ তামিম নিজেও বলেছেন, "আমি শুধু নিজেকে উপভোগ করছি, দলের জন্য অবদান রাখতে পারলেই ভালো লাগে। ছক্কা মারাটা আমার স্বাভাবিক খেলা, এটাতে আলাদা করে ভাবি না।"
ক্রিকেটবিশ্ব এখন তাকিয়ে আছে এই বিস্ফোরক ব্যাটসম্যানের দিকেই—দেখা যাক, সামনে আর কী চমক নিয়ে হাজির হন তানজিদ।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমি রেজিস্ট্রির সময় কী কী দেখে স্বাক্ষর করবেন? জেনে নিন
- OnePlus Turbo 7 Pro-তে ১৮৫Hz ডিসপ্লে, ১০,০০০mAh ব্যাটারি?
- আজকের টাকার রেট কত:বেড়েছে২টি দেশের টাকার বিনিময় হার
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- ওয়ারিশের জমি নামজারি ও আলাদা খতিয়ান করার নিয়ম
- জমির রেকর্ডে ভুল? সংশোধনের আবেদন করবেন যেখানে
- ড্রাইভিং লাইসেন্স নবায়নে কত টাকা লাগে, দেরি হলে কত জরিমানা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ছুটি, তারিখ জেনে নিন