২৪ ঘণ্টায় সোনার দামে বড় পরিবর্তন, কমেছে সর্বোচ্চ ১,৫৭৪ টাকা
নিজস্ব প্রতিবেদক: মাত্র একদিনের ব্যবধানে দেশের স্বর্ণবাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবী সোনার দামের প্রভাবে কমেছে সব ধরনের স্বর্ণের দাম। নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, যা আগের চেয়ে ১ হাজার ৫৭৪ টাকা কম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ থেকে এ দাম কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বাজুসের প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠকে দাম হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন দর অনুযায়ী সোনার দাম (প্রতি ভরি)
| ক্যারেট | পূর্বের দাম | বর্তমান দাম | পরিবর্তন |
|---|---|---|---|
| ২২ ক্যারেট | ১,৭৩,১৭৫ টাকা | ১,৭১,৬০১ টাকা | ১,৫৭৪ টাকা কম |
| ২১ ক্যারেট | ১,৬৫,৩০২ টাকা | ১,৬৩,৭৯৮ টাকা | ১,৫০৪ টাকা কম |
| ১৮ ক্যারেট | ১,৪১,৬৮৩ টাকা | ১,৪০,৪০০ টাকা | ১,২৮৩ টাকা কম |
| সনাতন পদ্ধতি | ১,১৭,২২৩ টাকা | ১,১৬,১২৭ টাকা | ১,০৯৬ টাকা কম |
এর আগে ২৩ ও ২৪ জুলাই দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। তবে খুব অল্প সময়ের মধ্যে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুস জানিয়েছে, তেজাবী সোনার দামে সাম্প্রতিক পতনের কারণে সোনার দর পুনঃনির্ধারণ করা হয়েছে।
রূপার দামে কোনো পরিবর্তন নেই
এদিকে সোনার দাম কমলেও রূপার বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। সব ক্যারেটের রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নিচে বর্তমান রূপার দাম তুলে ধরা হলো:
| ক্যারেট | পূর্বের দাম | বর্তমান দাম | পরিবর্তন |
|---|---|---|---|
| ২২ ক্যারেট | ১,৭৩,১৭৫ টাকা | ১,৭১,৬০১ টাকা | ১,৫৭৪ টাকা কম |
| ২১ ক্যারেট | ১,৬৫,৩০২ টাকা | ১,৬৩,৭৯৮ টাকা | ১,৫০৪ টাকা কম |
| ১৮ ক্যারেট | ১,৪১,৬৮৩ টাকা | ১,৪০,৪০০ টাকা | ১,২৮৩ টাকা কম |
| সনাতন পদ্ধতি | ১,১৭,২২৩ টাকা | ১,১৬,১২৭ টাকা | ১,০৯৬ টাকা কম |
ভোক্তাদের করণীয় কী?
স্বর্ণের দাম হঠাৎ কমায় অনেকেই তাৎক্ষণিকভাবে কেনার পরিকল্পনা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণ কেনার আগে বাজারের প্রবণতা দেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আন্তর্জাতিক বাজারেও দাম ওঠানামা করায় সামনের দিনে আবারো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি