বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় নতুন নিয়ম, খরচ দ্বিগুণ ১০ আগস্ট থেকে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারত। এতে ফি প্রায় দ্বিগুণ হবে। নতুন এ নিয়ম ও ফি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (IVAC) জমা দেওয়া প্রতিটি ভিসা আবেদনের জন্য প্রক্রিয়াকরণ ফি ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এই ফি-তে সকল প্রকার চার্জ অন্তর্ভুক্ত থাকবে।
২০১৮ সালের পর প্রথমবার ফি সমন্বয়
আইভ্যাক জানায়, গত কয়েক বছরে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম ভিসা প্রসেসিং ফি সংশোধন করা হলো। সংস্থাটি বলছে, সেবার মান বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য এই বাড়তি ফি প্রয়োজন।
ভিসা বিনামূল্যে, তবে সেবা চার্জ প্রযোজ্য
ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না। অর্থাৎ বিদ্যমান নীতি অনুসারে, ভারতীয় ভিসা সব বাংলাদেশির জন্য বিনামূল্যেই থাকবে। তবে প্রক্রিয়াকরণ ফি আইভিএসি কর্তৃক সেবা প্রদানের চার্জ হিসেবে নেওয়া হবে।
সীমিত ভিসা কার্যক্রম চলছে
গত এক বছর ধরে বাংলাদেশিদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং কর্মীদের (যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাচ্ছেন) জন্য সীমিতসংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারে এসব সীমিত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৬০ সিসির Honda XBlade FI: মাইলেজ, দাম ও স্পেসিফিকেশন
- Yamaha R15 V4-এর দাম, মাইলেজ ও ফিচার এক নজরে
- ফিরছেন শেখ হাসিনা, নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, চিঠিতে যা আছে
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- জমি রেজিস্ট্রি করতে কত টাকা লাগে? জানুন ২০২৬ সালের হিসাব
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live