তিন ব্যাটারের দেড়শ, রান পাহাড় গড়ে নিউজিল্যান্ডের বিশ্ব রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: বুলাওয়ের মাঠে যেন চলছে একপাক্ষিক ক্রিকেট নাটক। একপাশে অসহায় জিম্বাবুয়ে, অন্যপাশে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে রেকর্ড বইয়ে নিজেদের নাম লিখিয়ে ফেলল কিউইরা।
প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১২৫ রানে গুটিয়ে দেওয়ার পর কিউইরা যেন ব্যাট হাতে খেলা শুরু করল নতুন উচ্চতা ছোঁয়ার জন্য। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়াল ৩ উইকেটে ৬০১ রান! প্রথম ইনিংসেই লিড ৪৭৬—যা টেস্ট ইতিহাসে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ লিড (৪৮১ রান) তাদেরই, ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে।
এই ইনিংসে এসেছে বিরল এক দৃশ্য—একই ইনিংসে তিন ব্যাটারের দেড়শ ছোঁয়া ইনিংস। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেছে মাত্র দু’বার—১৯৩৮ সালে ইংল্যান্ড ও ১৯৮৬ সালে ভারতের হয়ে। ৩৯ বছর পর আবার দেখা গেল এই কীর্তি, আর সেটি নিউজিল্যান্ডের ব্যাট থেকে।
দিনের শুরুতে দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং ১৬২ রানের জুটি গড়ে দেন। ইয়াং ফিরলেও (৭৪) কনওয়ে থামেন ২৪৫ বলে ১৮ চারসহ ১৫৩ রানে। এরপর আসরে নামেন হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র—যারা দিনের শেষ আলো পর্যন্ত অপরাজিত থেকে গড়ে তুলেছেন ২৫৬ রানের জুটি। রাচিন ১৩৯ বলে ২১টি চার ও দুই ছক্কায় ১৬৫ রানে অপরাজিত, নিকোলস ২৪৫ বলে ১৫ চার মেরে করেছেন অপরাজিত ১৫০ রান।
বাকি স্কোরকার্ডে আছে জ্যাকব ডাফির ৩৬ রানের অবদান, তবে বড় গল্পটা তিন দানবীয় ইনিংসের।
অন্যদিকে, জিম্বাবুয়ের বোলারদের অবস্থা ছিল করুণ। সাতজনকে আক্রমণে নামানো হলেও কেউই রানের বন্যা ঠেকাতে পারেননি। যারা উইকেট পেয়েছেন—তিনজন—তাদের সবারই খরচ একশ’র বেশি রান।
দিনের শুরুটা হয়েছিল বল হাতে কিউইদের দাপটেই। ম্যাট হেনরি নিলেন ৫ উইকেট, জাকারি ফকস শিকার করলেন ৪টি। এরপর ব্যাট হাতে যে ঝড় উঠল, সেটি এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিল।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ: ব্যাটিংয়ে দুরন্ত, সরাসরি দেখুন Live
- বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত, আলোচনায় ভারত
- অদম্য টি-টোয়েন্টি কাপ: চলছে দুরন্ত বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম: (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (৬ ফেব্রুয়ারি)
- আইপিএলের ক্ষতি পোষালো, বড় চুক্তিতে পিএসএলে দল পেলেন মুস্তাফিজ
- আবারও ভমিকম্পে কাঁপলো বাংলাদেশ: উৎপত্তিস্থল কোথায়, মাত্রা কত?
- মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপে নেই বাংলাদেশ; মুখ খুললেন নাসের হুসেইন
- বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত: কারখানা মালিকদের জন্য সুখবর
- ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন: আজ থেকেই কার্যকর নতুন সিস্টেম
- উচ্চ রক্তচাপ কমাতে ওষুধের মতো কাজ করবে কলা! জানুন গবেষণার তথ্য
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬)