ইউনূসের সফরে বাংলাদেশ-মালয়েশিয়ার ৮ চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনেই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হলো পাঁচটি সমঝোতা স্মারক (MoU) ও তিনটি নোট বিনিময়। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ
প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষায় সহযোগিতা নিয়ে। এতে সই করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজী হাসান ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
দ্বিতীয় নোট বিনিময় হয় কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে—যাতে সই করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৃতীয় নোট বিনিময় হয় হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে।
প্রতিরক্ষা, জ্বালানি ও ব্যবসা
পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে প্রথমটি প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত। দ্বিতীয়টি এলএনজি সরবরাহ, অবকাঠামো ও পেট্রোলিয়াম পণ্যে সহযোগিতা নিয়ে, যাতে সই করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবির খান।
তৃতীয় সমঝোতা হয় মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) এবং বাংলাদেশের বিআইআইএসএস-এর মধ্যে।
চতুর্থটি মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি) ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর মধ্যে।
পঞ্চম সমঝোতা হয় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের এফবিসিসিআই-এর মধ্যে।
এই চুক্তিগুলোর মাধ্যমে শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা