মেট্রোরেল নিয়োগ পরীক্ষা স্থগিত: প্রার্থীরা নজর রাখুন নতুন তারিখে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোরেল প্রকল্পে কর্মজীবনের স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য এক অবাঞ্ছিত খবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি-১১-এর অধীনে নির্ধারিত লিখিত পরীক্ষা আগামীকাল (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
পরীক্ষা স্থগিত হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীরা বর্তমানে নতুন সময়সূচি এবং পরীক্ষার তারিখের অপেক্ষায় থাকবেন। ডিএমটিসিএল জানিয়েছে, পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে এবং প্রার্থীদের যথাযথভাবে অবহিত করা হবে।
যে সকল পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে:
সেকশন ইঞ্জিনিয়ার (সিভিল)
সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স)
সেকশন ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স)
সেকশন ইঞ্জিনিয়ার (কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন)
সেকশন ইঞ্জিনিয়ার (আর এস-প্ল্যানিং/ ট্রেনিং/বাজেট)
সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল/ট্রাফিক)
সেকশন ইঞ্জিনিয়ার (রোলিং স্টক/মেকানিক্যাল)
সেকশন ইঞ্জিনিয়ার (রোলিং স্টক/ইলেকট্রিক্যাল)
ডিএমটিসিএল প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা স্থগিত পরীক্ষার বিষয়ে বিভ্রান্ত না হন এবং সকল ঘোষণা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে নজর রাখুন।
আরও পড়ুন:
এসএসসি পাসেই পানি উন্নয়ন বোর্ডে ২৮৪ জনের সরকারি চাকরির সুযোগ
ব্র্যাক ব্যাংক পিএলসি ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ