সেনাবাহিনী প্রধানের নতুন ঘোষণা, যা বললেন তিন বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ শনিবার (১৬ আগস্ট) সকালেই মুখরিত হয়ে ওঠে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে। ধর্মীয় এই বড় আয়োজনে অংশ নিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বোচ্চ তিন প্রধান শুধু শুভেচ্ছাই জানাননি, দিয়েছেন শান্তি, সহাবস্থান ও সাম্যের দৃঢ় বার্তাও।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন,
“এই দেশ সবার। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে পালন করবেন।”
তিনি আরও আশ্বস্ত করেন, জনগণের নিরাপত্তা ও সম্প্রীতির জন্য সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
“এখানে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানও উপস্থিত আছেন। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি এবং থাকবো।”
অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রীকৃষ্ণের শিক্ষার দিকটি স্মরণ করে বলেন,“শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়ে দাঁড়াতে এবং ন্যায়ের পথে চলতে।”
অন্যদিকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন,
“পারস্পরিক সহনশীলতা আর সহযোগিতাই একটি দেশকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণের ন্যায় ও সত্যের আলো আমাদের সমাজকে আলোকিত করুক।”
ধর্মীয় উৎসবের মঞ্চে তিন বাহিনী প্রধানের এমন একতাবদ্ধ উচ্চারণ শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য আশ্বাসের বার্তাই নয়, বরং গোটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তির প্রতিশ্রুতির প্রতিফলন।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর