প্রধানমন্ত্রীর ট্রাস্ট জানালেন: উপবৃত্তি ট্রান্সফার নিয়ে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্প্রতি উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের স্কুল বা মাদ্রাসা পরিবর্তন এবং ট্রান্সফার প্রক্রিয়ার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, চলতি আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় যে কোনো সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে।
স্কিম পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তবে বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করে, যেমন—অষ্টম শ্রেণি শেষে নবমে ভর্তি হওয়া বা টিসি নিয়ে অন্য স্কুল-কলেজে স্থানান্তর। এসব ক্ষেত্রে শিক্ষার্থীর উপবৃত্তি সংক্রান্ত তথ্য HSP-MIS সফটওয়্যারে সঠিকভাবে হালনাগাদ করা বাধ্যতামূলক।
নতুন নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া:
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের hsp.pmeat.gov.bd/HSP-MIS/login লিংকে প্রবেশ করে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ মেন্যু থেকে ‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সঠিকভাবে বদলি করা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে ট্রান্সফার সম্পন্ন করতে হবে।
লগইন প্রক্রিয়ায় নতুন নিয়মাবলী:
এখন থেকে লগইন করার সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে OTP (ওটিপি) পাঠানো হবে, যা ব্যবহার করে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে বা মেয়াদ শেষ হলে লগইন পেজের ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে। তবে পাঁচবারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে ব্যবহারকারীর আইডি এক ঘণ্টার জন্য লক হবে। একইভাবে পাঁচবারের বেশি ভুল OTP দিলে আইডি স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।
চিঠি সারাদেশের উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে, যাতে নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা