ভেনেজুয়েলা-ইকুয়েডর ম্যাচের জন্য আর্জেন্টিনার ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড। দলে আছেন লিওনেল মেসি, তবে সবচেয়ে চোখে পড়ছে তরুণ প্রতিভাদের সুযোগ।
এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৪২ ম্যাচে ১৫ গোল করা লোপেজ লাৎসিওর ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গা নিয়েছেন।
দলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো বাদ পড়েছেন। তাদের জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা এবং চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে আসা ভালেন্তিন কারবোনি। লাল কার্ডজনিত কারণে নেই এনজো ফার্নান্দেজ।
নতুন প্রজন্মের দুই তারকা, ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী মিডফিল্ডার ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে ইনজুরি থেকে পুরোপুরি ফিরে আসতে না পারায় আবারও দলে নেই পাওলো দিবালা।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে লিওনেল স্কালোনির দল ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
এই স্কোয়াডের মাধ্যমে কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট বার্তা দিয়েছেন—অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার সমন্বয়ই হবে দলের শক্তি।
???????????? The preliminary squad chosen by Lionel Scaloni to close out the ???????????????? ???????????????????? ???????????? ????????????????????????????????????????! ???? pic.twitter.com/EIoXhbRlVn
— Selección Argentina in English (@AFASeleccionEN) August 18, 2025
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?