MD Zamirul Islam
Senior Reporter
নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধানের কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করার পর থেকে দেশব্যাপী নির্বাচনী আবহাওয়ো বইতে শুরু করেছে। তবে এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থানে একটি নতুন সংকট তৈরি হয়েছে। ছাত্র-জনতার নতুন দল 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' বিচার ব্যবস্থা সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের আগে সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।
একই সঙ্গে জামায়াতে ইসলামীও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া আসন্ন নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও বর্তমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানে রয়েছে।
এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই এ দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।" তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, যা আগে কখনো এত দীর্ঘ সময় করতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে দূরত্ব থাকলে তা দূর করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে তিনি বলেন, "এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের মতো। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন নিজেরাই লজ্জিত হবে।"
এদিকে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিলেও তাদের নির্বাচনী প্রস্তুতির কোনো ঘাটতি নেই। জামায়াতে ইসলামী ইতোমধ্যে সব আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এনসিপি, গণঅধিকার পরিষদসহ মধ্যম ও ছোট সারির দলগুলোও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দেশের সবচেয়ে বড় দল বিএনপিও প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, সমালোচনা থাকলেও প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো কারণে তা না হয়, তাহলে বাংলাদেশ আবারও একটি বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর