আবহাওয়ার আপডেট: ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত কার্যকর এ সতর্কবার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয়, আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতি কেবল এক দিনের নয়; আগামী কয়েক দিনও একইভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণ থেকে শুরু করে ভারি বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৫ জুলাইয়ের নির্দেশনায় নতুন ব্যাখ্যা, স্পষ্ট করল বিএসইসি
- ব্যাংক-বিমা খাতে সুখবর, তিন প্রতিষ্ঠানের মুনাফায় বড় উল্লম্ফন
- পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন সুবিধা
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, এগিয়ে পাঁচটি
- রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন জল্পনা, সম্ভাব্যদের তালিকায় ড. ইউনূস
- বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট, যা জানালেন অর্থমন্ত্রী
- সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র
- ফান্ডের সম্পদ নিয়ে বিতর্কের অবসান, যা বলছে ব্র্যাক ব্যাংক
- সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আদালতের নির্দেশ না মানায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক