‘সেনাবাহিনীর টার্গেটে আসিফ মাহমুদ’
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বর্তমানে নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন তীব্র হয়েছে, এবং অনেকেই মনে করছেন এটি পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে।
সাংবাদিক ইলিয়াস হোসেন শনিবার রাতে ফেসবুকে চাঞ্চল্যকর এক পোস্টে অভিযোগ করেন, আসিফ মাহমুদ সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ইলিয়াস লিখেছেন, "আর্মির টার্গেট আসিফ মাহমুদ। বাংলাদেশে একমাত্র আসিফ মাহমুদ সজীবের মন্ত্রণালয়ে প্রজেক্ট পাশ হয়, টেন্ডার হয় এবং দুর্নীতি হয়। বাদবাকি সব মন্ত্রণালয়ে আল্লাহ নিজে প্রজেক্ট বাস্তবায়ন করেন। কোথাও কোনো টেন্ডার হয় না, দুর্নীতি হয় না।"
তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি মন্ত্রণালয়ে দুর্নীতি চললেও সব দায় কেবল আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের ওপর চাপানো হচ্ছে। ইলিয়াস অভিযোগ করেছেন, ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) তাকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।
সম্প্রতি পাঠ্যপুস্তক সংক্রান্ত বিতর্কও আলোড়ন সৃষ্টি করেছে। আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে শেখ হাসিনাকে "গণহত্যাকারী" হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নতুন প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয়েছে।
ইলিয়াস হোসেন বলেন, "লক্ষ্য করলে দেখবেন, আসিফ মাহমুদ যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, ঠিক পরদিনই নতুন ষড়যন্ত্র শুরু হয়।" তিনি গোয়েন্দা সংস্থাকে এই অপতৎপরতার জন্য দায়ী করেছেন।
সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসিফ মাহমুদকে কেন্দ্র করে চলমান বিতর্ক শুধু ব্যক্তিগত নয়; দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ছাত্র-জনতা, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক এবং সাধারণ জনগণ এই বিতর্কের প্রতি নজর রেখেছেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন