একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন বাতিল ও যাচাই করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় প্রথম ধাপে অনেক শিক্ষার্থী পছন্দের কলেজে আসন না পাওয়ার পরও বিভ্রান্তিতে পড়ছেন। অনেকেই সঠিক নির্দেশনা না পেয়ে ভর্তি নিশ্চয়ন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করছেন। পরবর্তী ধাপে আবার আবেদন করতে হলে ভর্তি নিশ্চয়ন বাতিল করা বাধ্যতামূলক।
ভর্তি নিশ্চয়ন বাতিলের ধাপ
ভর্তি নিশ্চয়ন বাতিল করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে বাতিলের কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন যথেষ্ট নয়; শিক্ষার্থীকে সরাসরি বোর্ডে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।
কলেজ পরিদর্শক আবেদন গ্রহণযোগ্য মনে করলে ভর্তি নিশ্চয়ন বাতিলের ব্যবস্থা গ্রহণ করবেন। অনলাইনে বাতিল হয়ে গেলে শিক্ষার্থী চাইলে পরবর্তী ধাপে পুনরায় আবেদন করতে পারবেন।
ভর্তি নিশ্চয়ন যাচাই: কেন এবং কিভাবে
ভর্তি নিশ্চয়নের ফি জমা দেওয়ার পর যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজেদের ভর্তি নিশ্চয়নের অবস্থা যাচাই করতে পারেন।
যদি তৃতীয় পক্ষের মাধ্যমে ফি জমা দেওয়া হয়, তাহলে বিলম্বের সম্ভাবনা থাকে। তাই নিয়মিত যাচাই করা জরুরি। শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে http://xiclassadmission.gov.bd/payment/payment.html —প্রয়োজনীয় তথ্য দিয়ে সর্বশেষ আপডেট দেখতে পারেন।
ওয়েবসাইটের পেমেন্ট ভেরিফিকেশন পেজ-এ তথ্য প্রদান করলে দ্রুত জানা যায় যে ফি জমা হয়েছে কি না। এতে কোনো ভুল বা বিলম্ব থাকলে তা সময়মতো শনাক্ত করা যায়।
সঠিক নির্দেশনা মেনে ভর্তি নিশ্চয়ন বাতিল ও যাচাই করলে শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে নির্বিঘ্নে পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত