আবহাওয়া আপডেট: বাংলাদেশে আগামী ৫ দিনের বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় আগামী কয়েকদিন দেশের ৮ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৩০ আগস্ট) থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (৩১ আগস্ট) রংপুরের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুরে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
সোমবার (১ সেপ্টেম্বর) বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হবে, ঢাকায় ও খুলনায় কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের দু’এক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার, খুলনার, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। ঢাকাসহ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হবে, আর রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পাঁচ দিনের সামগ্রিক পূর্বাভাসে দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে, তাই সবাই প্রস্তুত থাকুন অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live