বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: টস, জানুন একাদশ ও লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: অসুস্থতার কারণে কয়েকদিন অনুপস্থিত ছিলেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। ম্যাচের আগের দিন অনুশীলনে ফিরলেও কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তাকে একাদশে দেখতে আরও কিছুটা সময় লাগবে। ফলে প্রথম ম্যাচে শামীমকে ছাড়াই মাঠে নামতে হলো বাংলাদেশকে। তাঁর জায়গায় শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের বদলে সুযোগ পেয়েছেন সাইফ হাসান।
ফলে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরার সঙ্গে সঙ্গেই একাদশে সুযোগ পেলেন এই ডানহাতি ব্যাটার। অন্যদিকে স্পিন বিভাগে ভরসা রাখা হয়েছে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসানের ওপর। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানকে সঙ্গ দেবেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
টসে বাংলাদেশের জয়
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন লিটন দাস। ব্যাটিংয়ের চেয়ে বোলিংকে বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ফলে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিংয়ে নেমেছে।
সরাসরি সম্প্রচারে দর্শকের চোখ টিভি ও অনলাইনে
বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি লাইভ দেখাচ্ছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচ টিভির পর্দায় যেমন জমে উঠবে, তেমনি অনলাইনেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।
টেলিভিশনের বাইরে ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে খেলা দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানের দর্শকদের জন্য। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি দেখতে পারবেন ফ্যানকোডে। আর বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
সিরিজের প্রথম ম্যাচে সাইফ হাসানের প্রত্যাবর্তন এবং টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন