ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা: ৫ ধরনের জমি ছাড়তে হবে দলিল থাকলেও
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের ঘোষণা দিল ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানাচ্ছে, শুধু দলিল থাকলেই জমির মালিকানা প্রমাণ হয় না—এমন ধারণা এখন আর কার্যকর নয়। ইতোমধ্যে সরকারী প্রজ্ঞাপন ও পরিপত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে পাঁচ ধরনের জমি যাদের দখলে আছে, তাঁদের তা ছাড়তে হবে, এমনকি দলিল থাকলেও।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, অবৈধভাবে দখলে থাকা এসব জমি ফেরত না দিলে প্রশাসন ও আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
কোন জমি ছাড়তে হবে?
ভূমি মন্ত্রণালয়ের নথি অনুযায়ী যেসব জমি ঝুঁকিতে রয়েছে—
সাব-কবলা দলিল : উত্তরাধিকার বণ্টন সম্পন্ন না করে সাব-কবলা দলিল করলে তা বাতিল হবে। বঞ্চিত উত্তরাধিকারী আদালতে গেলে দলিল খারিজ হতে পারে।
হেবা দলিল : দাতার পূর্ণ মালিকানা না থাকা, শর্ত ভঙ্গ বা প্রক্রিয়া অনুসরণ না করে করা হেবা দলিল আইনের চোখে বৈধ নয়।
জাল দলিল : ডিজিটাল ভূমি ব্যবস্থার ফলে জাল দলিল দ্রুত শনাক্ত হচ্ছে। সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিল আদালতে বাতিল হবে।
খাস খতিয়ানের জমি : সরকারি খাস জমি কেউ ব্যক্তিগত নামে ভোগ করলে তা অবৈধ। জেলা প্রশাসক এসব জমি সরকারের নিয়ন্ত্রণে নেবেন।
অর্পিত সম্পত্তি : মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি কারও দখলে থাকতে পারবে না। এসিল্যান্ড এসব জমি শনাক্ত করে সরকারের নামে ফেরত দেবেন।
সরকারের অবস্থান
ভূমি মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে—আদালতের বৈধ রায় ছাড়া এসব জমির দখল টিকবে না। বহু বছরের দলিল থাকলেও যদি তা আইনি প্রক্রিয়ায় বৈধ না হয়, তবে জমি ফেরত যাবে প্রকৃত মালিক অথবা সরকারের নিয়ন্ত্রণে।
এ পদক্ষেপে সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষা হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
আইন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে এসব জমি ব্যবহারকারীদের এখনই সতর্ক হতে হবে। দলিল থাকলেই চলবে না—আদালতে বৈধতা প্রমাণ করতে না পারলে জমি ছাড়তে হবে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা