৬ সেপ্টেম্বর সরকারি ছুটি: কারা ছুটি পাবেন ও কারা ছুটি পাবেন না
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হলেও, নতুন এক প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার, এই ছুটি পালিত হবে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এই হিসাব অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর (শনিবার) উদযাপিত হবে। এই কারণে পূর্বের ঘোষিত ছুটি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
কারা ছুটি পাবেন:
এই ঘোষণা অনুযায়ী, দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ ৬ সেপ্টেম্বর বন্ধ থাকবে।
কারা ছুটির আওতামুক্ত থাকবেন:
তবে, কিছু জরুরি পরিষেবা এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না। এছাড়াও, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না।
ব্যাংক ও আদালতের বিষয়ে নির্দেশনা:
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংক খোলা থাকবে কিনা, সেই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেবে। অন্যদিকে, আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে আতঙ্কের মধ্যেই যা বললেনবিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- অবশেষে sscresult 2026ফল প্রকাশের দিন-তারিখ জানাল বোর্ড
- সপ্তাহের শুরুতেই ফের পতন শেয়ারবাজারে, কারণ যা জানা গেল
- তিন বিমা কোম্পানির লাফ, বোর্ড সভা থেকে আর্থিক ফলাফল একনজরে
- সূচক পড়লেও যে ১০ শেয়ারে ক্রেতার হুড়োহুড়ি
- ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
- সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা
- এক ক্যাচেই বেঁচে গেল আফ্রিদির ৩০ বছরের রেকর্ড
- মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে দুই কোম্পানির ইপিএস
- ৩০ জুলাই নয়, এসএসসির ২০২৬ এর রেজাল্ট নিয়ে নতুন তথ্য
- প্রবাসীদের পাঠানো টাকায় চাঙ্গা জুলাই, এগিয়ে যে ব্যাংক
- সূর্যবংশীর ঝড়ে রানের পাহাড় গড়ল ভারত
- মেসির অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন পারেদেস
- সূর্যবংশীর ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত