আবহাওয়ার খবর: চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন