সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর
নিজস্ব প্রতিকেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। এ নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি পে-কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনা করে এই কমিশন একটি আধুনিক ও সময়োপযোগী কাঠামোর প্রস্তাব তৈরি করবে।
নির্বাচনের আগে নয়, বাস্তবায়ন হবে নির্বাচনের পর
গত জুলাই মাসে গঠিত পে-কমিশনকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তী সরকার। ফলে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ভোট-পরবর্তী সরকার ক্ষমতায় আসার পরই তা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।
মহার্ঘভাতাই ভরসা
এদিকে নতুন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি ও আর্থিক সংকটের মধ্যে কর্মচারীদের স্বস্তি দিতে এই ভাতা চালু থাকবে।
কমিশনের কাজ চলছে
পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ১৪ আগস্ট। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং সামাজিক চাপ নিয়ে আলোচনা হয়। কমিশন সদস্যরা মনে করছেন, নতুন বেতন কাঠামো ঘোষণার আগে এসব বিষয় বিবেচনায় নেওয়া জরুরি।
অর্থ উপদেষ্টার দৃষ্টিভঙ্গি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই সময়োপযোগী একটি বেতন কাঠামো তৈরি হোক। তবে ফেব্রুয়ারির নির্বাচন সামনে থাকায় চূড়ান্ত ঘোষণার জন্য নতুন সরকারের অপেক্ষা করতে হবে।”
সবশেষে বলা যায়, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এর সুফল তারা ভোগ করবেন আগামী নির্বাচনের পর, নতুন সরকার ক্ষমতায় এলে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ