MD Zamirul Islam
Senior Reporter
আবহাওয়ার খবর: ৭ জেলায় দুপুরেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যে দেশের উপকূলীয় সাতটি জেলায় তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আমিনুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৬০ সিসির Honda XBlade FI: মাইলেজ, দাম ও স্পেসিফিকেশন
- Yamaha R15 V4-এর দাম, মাইলেজ ও ফিচার এক নজরে
- ফিরছেন শেখ হাসিনা, নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, চিঠিতে যা আছে
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- জমি রেজিস্ট্রি করতে কত টাকা লাগে? জানুন ২০২৬ সালের হিসাব
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live