Alamin Islam
Senior Reporter
আজকের সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম-৭ সেপ্টেম্বর
বাংলাদেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দামে সোনা বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা।
টানা দফায় দাম বাড়ল
এর আগে গত ২ সেপ্টেম্বর, ৩১ আগস্ট এবং ২৭ আগস্ট—মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। সর্বশেষ বাড়ানোর মাত্র একদিনের মধ্যেই নতুন এ দাম ঘোষণা করল বাজুস।
কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় নতুন সমন্বয় আনা হয়েছে।
নতুন দামে সোনার হার
২২ ক্যারেট সোনা: ভরি ১,৭৮,৮৩২ টাকা
২১ ক্যারেট সোনা: ভরি ১,৭০,৭০৩ টাকা
১৮ ক্যারেট সোনা: ভরি ১,৪৬,৩১৩ টাকা
সনাতন পদ্ধতি: ভরি ১,২১,১৬৬ টাকা
প্রতিটি ক্যারেটে দাম যথাক্রমে ৩,০৪৪ টাকা, ২,৯০৫ টাকা, ২,৪৮৪ টাকা ও ২,১২৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
পুরনো রেকর্ড ভাঙল
এবারের দাম বৃদ্ধির ফলে দেশের ইতিহাসে সোনার ভরির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় সোনা বিক্রি হয়েছিল, যা এতদিনের সর্বোচ্চ ছিল।
রূপার বাজার অপরিবর্তিত
সোনার দাম বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের দামই বহাল থাকছে—
২২ ক্যারেট রূপা: ভরি ২,৮১১ টাকা
২১ ক্যারেট রূপা: ভরি ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট রূপা: ভরি ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতি রূপা: ভরি ১,৭২৬ টাকা
টানা কয়েক দফায় সমন্বয়ের পর এক ভরি সোনা এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় তেজাবী সোনার দামের ঊর্ধ্বগতি এর মূল কারণ।
আমিনুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক