MD. Razib Ali
Senior Reporter
শুরু হলো চন্দ্রগ্রহণ: সরাসরি লাইভ দেখুন এখানে
রাতের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। শুরু হয়েছে আংশিক চন্দ্রগ্রহণ, যা ধীরে ধীরে রূপ নেবে পূর্ণগ্রহণে। বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গ্রহণ শুরু হয়েছে।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, রাত ১১টা ৩০ মিনিটে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। তখনই দেখা যাবে রক্তিম বা লালাভ রঙের চাঁদ, যাকে বলা হয় ‘ব্লাডমুন’। এরপর রাত ১২টা ১১ মিনিটে গ্রহণ পৌঁছাবে শীর্ষ মুহূর্তে। দীর্ঘ এই গ্রহণ শেষ হবে ভোররাত ২টা ৫৫ মিনিটে।
যদি আকাশ পরিষ্কার থাকে, তবে দেশের যেকোনো স্থান থেকেই খালি চোখে উপভোগ করা যাবে এ বিরল সৌন্দর্য।
কেন বলা হয় ‘সুপার ব্লাডমুন’?
এই ধরনের গ্রহণ ঘটে তখনই, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান নেয়। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় চাঁদ প্রায় ৭ শতাংশ বড় ও ১৫ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। কিন্তু পৃথিবীর ছায়ায় ঢেকে গেলে সূর্যের আলো বায়ুমণ্ডল হয়ে চাঁদের ওপর পড়ে এবং তখন চাঁদ রক্তিম বা লাল রঙ ধারণ করে। এজন্য একে বলা হয় ‘ব্লাডমুন’।
কতটা বিরল এই দৃশ্য?
চন্দ্রগ্রহণ নিয়মিতভাবে ঘটে থাকলেও প্রতিবার ‘সুপার ব্লাডমুন’ দেখা যায় না। সর্বশেষ বাংলাদেশ থেকে এ ধরনের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল ২০১৮ সালের জুলাই মাসে। ফলে এ বছরের এই মহাজাগতিক দৃশ্য জ্যোতির্বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ দর্শকদের কাছেও বিরল আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
তানভির ইসলাম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম