MD. Razib Ali
Senior Reporter
কক্সবাজারে স্রোতে ভেসে যাওয়া মুশফিকুর রহিমের ভাতিজার লাশ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নামার পর স্রোতে ভেসে যাওয়া জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সমিতি পাড়া পয়েন্টে স্থানীয়দের চোখে ভেসে ওঠে তার মরদেহ।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজারের লাবণী পয়েন্টে গোসলে নামেন আহনাফ। কিছুক্ষণ পরই স্রোতের টানে তিনজন নিখোঁজ হন। লাইফগার্ড দলের তৎপরতায় দ্রুত দুজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থেকে যান আহনাফ। এরপর থেকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং সি-সেইফের যৌথ অভিযানে সারারাত জুড়ে তল্লাশি চললেও তাকে জীবিত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, সম্ভাব্য প্রতিটি জায়গায় অভিযান চালানো হয়েছে। উদ্ধারকারী বোট ও বিশেষ টিম রাতভর চেষ্টা চালিয়েছে।
সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, “তিনজনের মধ্যে দুজনকে আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু আহনাফকে দীর্ঘ সময় খুঁজেও পাওয়া যায়নি। অবশেষে সকালে তার মরদেহ স্থানীয়দের চোখে পড়ে।”
ভাতিজার মৃত্যুতে শোক প্রকাশ করে মুশফিকুর রহিম বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। প্রশাসন, ডিসি অফিস ও স্থানীয় সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে।”
নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক
- খাতা পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা