বাইরে চলছে অবরোধ : হোটেলে বন্দি বাংলাদেশ ফুটবল দল
নেপালে সরকারবিরোধী বিক্ষোভের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওপরও। স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে জামাল ভূঁইয়াদের নির্ধারিত অনুশীলন বাতিল করতে হয়েছে, হোটেলেই থাকতে হচ্ছে পুরো দলকে।
অনুশীলন বাতিলের কারণ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয়, সোমবার বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়,“নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।”
শিক্ষার্থীদের অবরোধে আটকে খেলোয়াড়রা
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, খেলোয়াড়রা অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হোটেল লবিতে নামার পর পুলিশ জানায়, স্টেডিয়ামের আশপাশ এলাকায় শিক্ষার্থীরা অবরোধ দিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে দলকে বের হতে দেওয়া হয়নি।
ম্যাচ সময়সূচি অপরিবর্তিত
বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তবে মাঠে নামার আগের প্রস্তুতি অনুশীলন বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই চাপের মুখে পড়েছেন কোচ হাভিয়ের কাবরেরা ও তাঁর শিষ্যরা।
আল - মামুন
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?