MD. Razib Ali
Senior Reporter
মাহফুজ আলমের ওপর হামলা: সরকার-উপদেষ্টা পরিষদের 'মৌন সম্মতি'!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার মতে, গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ধারাবাহিক হামলা ও অপদস্থ করার পেছনে সরকার এবং উপদেষ্টা পরিষদের ভেতরেই একটি 'মৌন সমর্থন' তৈরি হয়েছে। শনিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান।
নাহিদ ইসলাম তার পোস্টে স্পষ্ট করেন, "গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগেও আমেরিকায় তাঁকে হামলা ও অপদস্থ করার অপচেষ্টা চালানো হয়। বারবার মাহফুজ আলমকে লক্ষ্য করে আওয়ামী ফ্যাসিস্টদের এই হামলা বুঝিয়ে দেয় যে, তিনিই মূল লক্ষ্য। এর পরের ধাপে আমরা প্রত্যেকেই তাদের টার্গেট হব। আমাদের জন্য কী অপেক্ষা করছে, তা আমরা জানি। গোপালগঞ্জে ফ্যাসিবাদীদের নৃশংসতা আমরা আগেই দেখেছি।"
তিনি আরও বলেন, মাহফুজ আলমের ওপর হামলার এই নীরব সম্মতি যারা তৈরি করছেন, তাদেরও এর ফল ভুগতে হবে। ফ্যাসিবাদ সব সময় বিভাজনের রাজনীতি করে। অথচ মাহফুজ আলম অভ্যুত্থানের পর অন্তর্ভুক্তিমূলক এবং দায়বদ্ধ ও দরদের রাজনীতির কথা বলে এসেছেন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন পথে হাঁটছে। আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদ বিরোধিতা করার নাম করে কিছু গোষ্ঠী প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে, যা অনিবার্যভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।
এনসিপির আহ্বায়ক শঙ্কা প্রকাশ করে মন্তব্য করেন, "সময়ই প্রমাণ করবে মাহফুজ আলম সঠিক ছিলেন, যদি ততদিন তিনি বেঁচে থাকার সুযোগ পান।"
অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও নাহিদ ইসলাম কড়া সমালোচনা করেছেন। তিনি লেখেন, "মাহফুজ আলমের ওপর হামলাগুলোর ঘটনায় অন্তর্বর্তী সরকার কখনোই কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। কোনো জোরালো বার্তা দেওয়া হয়নি। এমনকি কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও এ বিষয়ে কখনো একটি মন্তব্য করেননি। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার একটি 'মৌন সম্মতি' তৈরি হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছভাবে ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আমরা এই সবকিছু মনে রাখছি। রাজনৈতিকভাবে এর সমুচিত জবাব দেওয়া হবে।"
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান