MD. Razib Ali
Senior Reporter
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল আসামে
রোববার বিকেলে ৫টা ১১ মিনিটে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের বিস্তীর্ণ অঞ্চল। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম প্রদেশে।
এই আকস্মিক কম্পনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আতঙ্কে ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। তবে, এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "ভূমিকম্প অনুভূত হওয়া নিশ্চিত। আমরা এর উৎপত্তিস্থল এবং অন্যান্য বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করছি এবং অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে।"
ভূমিকম্পের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কর্তৃপক্ষ সার্বিক বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার