MD. Razib Ali
Senior Reporter
বার্সার গোলবন্যা! রাফিনহা-লেভার জোড়া গোলে উড়ন্ত জয়
আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে লা লিগায় ফিরেছে বার্সেলোনা। চতুর্থ ম্যাচ ডে-তে ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বড় জয় তুলে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ফারমিন লোপেজ, রাফিনহা এবং রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে এই বিশাল জয় নিশ্চিত হয়। এর মাঝে পাঁচটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠিত লা লিগার এই ম্যাচে বার্সেলোনার একচেটিয়া আধিপত্য ছিল স্পষ্ট। তারা ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ভ্যালেন্সিয়া মাত্র দুটি শট নিতে সক্ষম হয়, যার মধ্যে একটি ছিল লক্ষ্যে।
শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক ফুটবল বিরতির আগে রায়ো ভায়োকানোর সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে কাতালান ক্লাবটি টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় চলতি মৌসুমে এই প্রথমবার ঘরের মাঠে খেলেছে বার্সেলোনা। প্রাথমিকভাবে ম্যাচটি ন্যু ক্যাম্পে খেলার কথা থাকলেও, দুই বছর ধরে সংস্কার কাজ চলমান থাকায় স্টেডিয়ামটি যথাসময়ে প্রস্তুত না হওয়ায় কাতালান দলটিকে পরিকল্পনা বদলাতে হয়। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামালকে এই ম্যাচে পায়নি বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আধিপত্য বিস্তার করে। দশম মিনিটে প্রথম বড় সুযোগ আসে ফেরান তোরেসের সামনে, কিন্তু তার চিপ শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। পঞ্চদশ মিনিটে লোপেজের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। ২৯তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার ফারমিন লোপেজ।
এ সময় সতীর্থের ক্রসে প্রথম স্পর্শে পা ছুঁয়ে দারুণ পাস দেন তোরেস। বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেজ। আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর জালের দেখা পায়নি বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মোট ১১টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও, ভ্যালেন্সিয়া গোলে কোনো শটই নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ হারান তোরেস। এরপর ৫৩ থেকে ৫৬, এই চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামা রাফিনহা। রাশফোর্ডের ক্রস বক্সে পেয়ে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
একটু পর নিজের দ্বিতীয় গোল পান লোপেজ। মার্ক কাসাদোর পাস ধরে একটু এগিয়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ২২ বছর বয়সী এই ফুটবলার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনহা। সতীর্থের ক্রস বক্সে ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডারের হাতে লাগার পর জোরাল হাফ ভলিতে জালে পাঠান তিনি।
এরপরই রাশফোর্ড ও তোরেসকে তুলে দানি ওলমো ও লেভানদোভস্কিকে নামান বার্সেলোনা কোচ। এই দুই বদলির নৈপুণ্যে ১০ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বার্সেলোনা। ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নেমে দ্রুতই স্কোরশিটে নাম তোলেন লেভানদোভস্কি।
ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন পোলিশ তারকা, বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। হ্যাটট্রিকের সুযোগ একাধিকবার পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনহা। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানদোভস্কি। মার্ক বের্নালের পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।
আল-মামুন
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক