Alamin Islam
Senior Reporter
আবহাওয়ার খবর: ১৯-২২ সেপ্টেম্বর দেশের কোথায় কোথায় বৃষ্টি জানুন
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার পাশাপাশি আগামী পাঁচ দিনের জন্য সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃষ্টিপাত এবং তাপমাত্রার পূর্বাভাস:
আগামী ২৪ ঘণ্টা (১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তৃত এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টা (১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিচ্ছিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
তার পরের ২৪ ঘণ্টা (২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তৃত এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত: ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জনগণকে এই পূর্বাভাস সম্পর্কে অবহিত থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live