MD. Razib Ali
Senior Reporter
আজকের সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম-১৯ সেপ্টেম্বর
দেশের বাজারে সোনার দাম আবারও পরিবর্তন করা হয়েছে। টানা কয়েক দফা বৃদ্ধির পর অবশেষে ২৪ ঘণ্টার ব্যবধানে দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমেছে ১ হাজার ৪৭০ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এই দাম কার্যকর হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম নির্ধারণ
২২ ক্যারেট সোনা (ভরি): ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা (কমেছে ১,৪৭০ টাকা)
২১ ক্যারেট সোনা (ভরি): ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা (কমেছে ২,৪০০ টাকা)
১৮ ক্যারেট সোনা (ভরি): ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা (কমেছে ১,২০২ টাকা)
সনাতন পদ্ধতি (ভরি): ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা (কমেছে ১,০২৭ টাকা)
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দাম বাড়ানো হয়েছিল। ওই দিন ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড হয়।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দামে পরিবর্তন হলেও রুপার দাম একই রয়েছে।
২২ ক্যারেট রুপা (ভরি): ৩ হাজার ৪৭৬ টাকা
২১ ক্যারেট রুপা (ভরি): ৩ হাজার ৩১৩ টাকা
১৮ ক্যারেট রুপা (ভরি): ২ হাজার ৮৪৬ টাকা
সনাতন পদ্ধতি রুপা (ভরি): ২ হাজার ১৩৫ টাকা
বাজুস জানিয়েছে, সোনার আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করেই নিয়মিত দাম সমন্বয় করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে বড় চমক: বদলে যাচ্ছে আইপিওর কঠিন নিয়ম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- আজকের খেলার সময়সূচি:বেটিস বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬)
- দেশের বাজারে এক লাফে কমলো স্বর্ণের দাম
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৩ এপ্রিল ২০২৬)
- লিটন ও শান্তর জুটিতে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ
- লো ব্লাড প্রেসার কখন ভয়ের কারণ? ৫টি সতর্ক সংকেত চিনে নিন
- আজকের নামাজের সময়সূচি: (শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬)