Alamin Islam
Senior Reporter
সরকারি কর্মচারীদের জন্য ভাতা নিয়ে বড় সুখবর
সরকারি কর্মচারীদের জন্য এক দারুণ খবর নিয়ে এলো অর্থ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে অংশগ্রহণকারী কর্মীদের প্রশিক্ষণ ভাতার হার বাড়ানো হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণ গ্রহণকারী কর্মচারীরা এখন বর্ধিত হারে ভাতা পাবেন। বিশেষ করে, ৯ম গ্রেড বা তার উচ্চ পদের কর্মকর্তাদের জন্য কেন্দ্রে অবস্থানকালীন দৈনিক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে সংযুক্ত প্রশিক্ষণের ক্ষেত্রে তাঁদের ভাতা ৭০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০০ টাকায় উন্নীত হয়েছে।
অন্যদিকে, ১০ম গ্রেড বা এর নিচের পদে কর্মরত কর্মচারীদের জন্যও ভাতার হার বাড়ানো হয়েছে। তাঁদের কেন্দ্রে অবস্থানকালীন ভাতা ৫০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।
এই পদক্ষেপটি সরকারের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মাধ্যমে সরকারি কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত সেবার মান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। এর আগে গত আগস্টে সরকার বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করেছিল। সে সময় প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত এবং প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয়।
তাছাড়া, গত জুলাই মাস থেকে সরকারি কর্মচারীরা মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত 'বিশেষ সুবিধা' পাচ্ছেন। কর্মরত কর্মীদের জন্য এই সুবিধার ন্যূনতম পরিমাণ ১৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।এসব ধারাবাহিক ইতিবাচক পদক্ষেপ সরকারি কর্মীদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাঁদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!