চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকেও একই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই জয়ে ‘এ’ গ্রুপে রানার্স আপ হয়েছে নেপাল।
এই গ্রুপ সেরা হওয়ার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে। ‘বি’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল এই দুই দলের মধ্যকার ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করবে, যার ওপর নির্ভর করবে বাংলাদেশের সেমিফাইনাল প্রতিপক্ষ। আগামী ২৫ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ২৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর ছিলেন কাজী রিফাত, যিনি একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের ১৮ মিনিটে আরিফ বাংলাদেশকে লিড এনে দেন। নাজমুল হুদা ফয়সালের জোরালো শট লঙ্কান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও, ফিরতি বলে আরিফ ঠান্ডা মাথায় ফিনিশিং টানেন এবং বল জালে জড়ান। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বিরতির তিন মিনিট পরই কাজী রিফাত বক্সের ডান প্রান্ত থেকে দারুণ এক কোনাকুনি শটে গোল করে ব্যবধান ২-০ করেন। এরপর ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট গোলরক্ষক আংশিক প্রতিহত করলেও, ফিরতি বলে রিফাত আবারও গোল করে দলের লিড ৩-০ তে উন্নীত করেন।
ম্যাচের ৮৮ মিনিটে রিফাত তার হ্যাটট্রিক পূর্ণ করেন। অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে বাঁ পায়ে বল রিসিভ করে অসাধারণ দক্ষতায় গোল করে তিনি নিজের হ্যাটট্রিক এবং দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক