আজ ডিএসইর ব্লক মার্কেটে বড় লেনদেনে প্রাইম ব্যাংক শীর্ষে
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) ব্লক মার্কেটে নজরকাড়া লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ব্লক মার্কেটে মোট ১৭টি কোম্পানির শেয়ার হাতবদল হয় ২০ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার টাকার।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১১ কোটি ১ লাখ ২ হাজার টাকার, যা ব্লক মার্কেটের মোট লেনদেনের বড় অংশ জুড়ে নিয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ কোটি ১৫ লাখ ৯৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে জায়গা করে নেয় ওরিয়ন ইনফিউশন লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকার।
শীর্ষ তিনের বাইরে ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন করেছে আরও কয়েকটি কোম্পানি। এর মধ্যে রয়েছে—
ফাইন ফুডস লিমিটেড – ৬২ লাখ ৬৫ হাজার টাকা
সিটিজেনস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড – ৬০ লাখ ৬৭ হাজার টাকা
ডিএসইর তথ্য বলছে, এদিন ব্লক মার্কেটে ব্যাংক ও ওষুধ খাতের শেয়ার ছিল বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের সৌদি রিয়াল রেট (৩০ সেপ্টেম্বর ২০২৬)