৩৮ লাখেই বদলে গেল ১২ বছরের কর ফাইল!
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আওতাধীন কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ চুক্তির মাধ্যমে কর ফাঁকির অভিযোগে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তথ্য অনুযায়ী, এসএ গ্রুপ ও এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমেদ, তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকারের মাধ্যমে জান্নাতুল মিতুর সঙ্গে ১ কোটি টাকার ঘুষ চুক্তি করেন। এরই অংশ হিসেবে ৩৮ লাখ টাকা ঘুষ প্রদান করা হয়। বিনিময়ে মিতু ১২টি কর বর্ষের আয়কর রিটার্নসহ স্পর্শকাতর নথি অবৈধভাবে হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, সালাহ উদ্দিন আহমেদের ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার করযোগ্য আয় করমুক্ত ‘সেবা খাতে’ দেখিয়ে, করফাঁকি দেওয়া হয়। যদিও তিনি বিভিন্ন আদালতে আপিল করেও নিজের পক্ষে রায় পাননি। পরে আইনজীবী ওবায়দুল হক সরকার কর সার্কেল কর্মকর্তার সঙ্গে চুক্তি করে ফাইল নিজের চেম্বারে নিয়ে পুরনো রিটার্ন জালিয়াতি করেন।
গত ৫ অক্টোবর কর অঞ্চল-৫-এ অভিযান চালিয়ে ঘুষের প্রমাণসহ রেকর্ড জব্দ করে দুদক। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় তারা বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, জান্নাতুল মিতুকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি করদাতা সালাহ উদ্দিন আহমেদ ও আইনজীবী ওবায়দুল হক সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে