MD. Razib Ali
Senior Reporter
পুলিশ প্রশাসনে বড় রদবদল: একযোগে ৯ এসপি ও ২ অতিরিক্ত এসপিকে বদলি
সরকার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদের দুজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেন।
পুলিশ সুপারদের নতুন পদায়ন
বদলি হওয়া ৯ জন পুলিশ সুপারের পদ এবং তাদের নতুন কর্মস্থল নিচে দেওয়া হলো:
এসবি-এর এম এম হাসানুল জাহীদ-কে রাজশাহীর সারদায় (বাংলাদেশ পুলিশ একাডেমি)।
পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার-কে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে।
টাঙ্গাইল পিটিসি-এর আ ফ ম আল কিবরিয়া-কে সিআইডিতে।
গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধান-কে রংপুর পিটিসিতে।
ডিএমপি-এর মো. শফিকুল ইসলাম-কে পুলিশ সদর দপ্তরে।
পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবাল-কে সিআইডিতে।
পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেন-কে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে।
এপিবিএন-এর উক্য সিং-কে পিবিআইতে।
মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইন-কে পুলিশ সদর দপ্তরে।
অতিরিক্ত পুলিশ সুপারদের পরিবর্তিত কর্মস্থল
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার যে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাদের পদায়ন নিম্নরূপ:
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তী-কে রংপুর মেট্রোপলিটন পুলিশে।
শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামান-কে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে।
বাতিলকৃত বদলি আদেশ
এই প্রজ্ঞাপনে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমান-কে পুলিশ সদর দপ্তরে বদলি করার পূর্বের আদেশটি বাতিল করা হয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান