‘মানসিকভাবে ভেঙে পড়েছি’ — ঢাবি সহকারী প্রক্টর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী তাঁর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলাটি দায়েরের সময় ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া সহায়তা করেন। এসময় ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।
ডাকসুর আইন সম্পাদক জাকারিয়া তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি লেখেন,“যারা অশালীন মন্তব্য করেছেন বা বিকৃত ছবি প্রচার করেছেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিবির সাইবার ইউনিট আমাদের আশ্বাস দিয়েছে— ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি এমন সাইবার বুলিংয়ের শিকার হন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
চারজনকে আসামি করা হয়েছে
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে।তারা হলেন—
1️⃣ সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার
2️⃣ লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ
3️⃣ ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন
4️⃣ আশফাক হোসাইন ইভান
মামলার এজাহারে যা বলা হয়েছে
শেহরীন আমিন ভূঁইয়া মোনামী এজাহারে উল্লেখ করেন,বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছে। ২ নভেম্বর সকাল ১১টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অফিসে অবস্থানকালে আমি বিষয়টি লক্ষ্য করি। এতে আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি।”
তিনি আরও লেখেন,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে আলোচনা করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। আমি বিবাদীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা চাই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা