MD. Razib Ali
Senior Reporter
২৩৫ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করল বিএনপি, দেখে নিন তালিকাসহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৩ নভেম্বর) বিকেলে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে দলটি।
রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রাথমিক তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি এই ঘোষণা শুরু করেন।
গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী কারা?
ঘোষণা অনুযায়ী, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩।
অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।
এছাড়াও, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানানো হয়। ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলিকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যান্য জেলার আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের নাম এখনো ঘোষণা করছেন মির্জা ফখরুল।
১৬ বছর পর নির্বাচন ও সমন্বয়ের কথা
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে।"
তিনি আরও জানান, যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই দলীয় প্রার্থীদের নামের এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বে ঢাকা পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তারা মাঠ পর্যায়ে জরিপ করছেন, যাতে নির্বাচনে জয়ী হওয়ার মতো সঠিক প্রার্থী বাছাই করা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানেক্লিক করুন
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৫ ব্রোকারেজ হাউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- সানলাইফ কিনে গ্রিন ডেল্টার বড় লোকসান? সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ
- একাদশে কবে ও কিভাবে ভর্তি, জানা গেল সর্বশেষ তথ্য
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- এক টান সিগারেটেই মস্তিষ্কে শুরু হয় যে পরিবর্তন
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- সকালে নিয়ম করে ডিম খেলে যে ৩ পরিবর্তন হতে পারে
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর