Alamin Islam
Senior Reporter
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
আজ (বৃহস্পতিবার) ক্রীড়াপ্রেমীদের জন্য এক মহাব্যস্ত দিন। একদিকে ঘরের মাঠে বাংলাদেশের হাইভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, অন্যদিকে ফুটবলে রয়েছে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালসহ ইউরোপা লিগের রোমাঞ্চ। সব মিলিয়ে, সন্ধ্যা থেকে রাতভর টিভি পর্দায় চোখ রাখার মতো দারুণ সব ইভেন্টের পসরা। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আজকের ক্রীড়াযজ্ঞ।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সঙ্গে লড়বে আয়ারল্যান্ড। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। একই দিনে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
ক্রিকেটের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্যও রয়েছে দারুণ খবর। আজ পর্দা নামছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের। ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে অস্ট্রিয়ার, যা শুরু হবে রাত ১০টায়। এর আগে সন্ধ্যা ৬-৩০ মিনিটে তৃতীয় স্থান নির্ধারণীতে লড়বে ব্রাজিল ও ইতালি। এছাড়া রাতে ইউরোপা লিগের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
এক নজরে দেখে নিন আজ (বৃহস্পতিবার) টিভিতে যেসব খেলা দেখবেন:
| ইভেন্ট | ম্যাচ | সময় | চ্যানেল |
|---|---|---|---|
| ক্রিকেট | |||
| বাংলাদেশ-আয়ারল্যান্ড (১ম টি-টোয়েন্টি) | সন্ধ্যা ৬টা | টি স্পোর্টস, নাগরিক | |
| ত্রিদেশীয় টি-টোয়েন্টি | পাকিস্তান-শ্রীলঙ্কা | সন্ধ্যা ৭টা | এ স্পোর্টস |
| ফুটবল (অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ) | |||
| ৩য় স্থান নির্ধারণী | ব্রাজিল-ইতালি | সন্ধ্যা ৬-৩০ মি. | ফিফা প্লাস |
| ফাইনাল | পর্তুগাল-অস্ট্রিয়া | রাত ১০টা | ফিফা প্লাস |
| ফুটবল (ইউরোপা লিগ) | |||
| গ্রুপ পর্ব | অ্যাস্টন ভিলা-ইয়াং বয়েজ | রাত ১১-৪৫ মি. | সনি স্পোর্টস ১ |
| গ্রুপ পর্ব | রোমা-মিতিউলান | রাত ১১-৪৫ মি. | সনি স্পোর্টস ২ |
| গ্রুপ পর্ব | লিল-দিনামো জাগরেব | রাত ১১-৪৫ মি. | সনি স্পোর্টস ৫ |
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান
- শেষ ষোলোতে মরক্কো প্রতিপক্ষ চূড়ান্ত, জেনে নিন ম্যাচের সময়
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে-মেসি এগিয়ে, হালান্ড মাত্র এক গোল দূরে