Alamin Islam
Senior Reporter
বিপিএল ২০২৬ নিলাম: যত টাকাই দল পেলেন নাঈম, লিটন হৃদয়, শামীম ও সাইফউদ্দিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর নিলামে আজ (৩০ নভেম্বর) স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দর কষাকষি শুরু হতেই বড় অঙ্কের বিডিং দেখা যায়। আরমান রাফী নিজামের পরিচালনায় স্থানীয় ক্রিকেটারদের নিলাম শুরু হয় 'এ' ক্যাটাগরির তারকাদের দিয়ে।
১ কোটি ১০ লাখে নাঈম, লিটনের ঠিকানা রংপুর
প্রথমেই নিলামের টেবিলে ওঠেন জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম। তাঁকে দলে নিতে সিলেট টাইটানস, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়। এই জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় চট্টগ্রাম রয়্যালস। তরুণ এই ওপেনারকে রেকর্ড ১ কোটি ১০ লাখ টাকা মূল্যে নিজেদের করে নিয়েছে তারা।
এরপর 'এ' ক্যাটাগরির অপর খেলোয়াড় লিটন দাসকে ৭০ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স।
হৃদয়, শামীম ও সাইফউদ্দিনের চড়া দাম
'এ' ক্যাটাগরির পর শুরু হয় 'বি' ক্যাটাগরির নিলাম, যেখানে জাতীয় দলের আরও কয়েকজন নিয়মিত সদস্যের নাম ওঠে। এই ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকায় কিনে নিয়েছে রংপুর রাইডার্স। শামীম হোসেনকে ৫৬ লাখ টাকা খরচ করে ঢাকা ক্যাপিটালস তাদের দলে ভিড়িয়েছে। অভিজ্ঞ অলরাউন্ডার সাইফউদ্দিনের জন্য ৬৮ লাখ টাকা ব্যয় করেছে ঢাকা ক্যাপিটালস। অপরদিকে, ওপেনার পারভেজ হোসেনকে তাঁর ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে সিলেট টাইটানস।
বিশাল ধাক্কা: অবিক্রিত মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম
নিলামের শুরুতে সবচেয়ে বড় ধাক্কা আসে যখন 'বি' ক্যাটাগরির প্রথম খেলোয়াড় হিসেবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের নাম ঘোষণা করা হয়। তাঁর ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা থাকা সত্ত্বেও ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি, ফলে তিনি অবিক্রিত থেকে যান।
একই ভাগ্য বরণ করতে হয় আরেক অভিজ্ঞ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকেও। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্য থাকা সত্ত্বেও কোনো দল তাঁকে কেনার জন্য ডাক দেয়নি, ফলে তিনিও অবিক্রিত থেকে যান।
তবে, বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে যে পরবর্তীতে অবিক্রিত ক্রিকেটারদের পুনরায় নিলামে তোলার সুযোগ থাকবে। তখন তাঁরা 'সি' ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
এম,আর,এ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ
- মোবাইলেই নিজের জমির দাগ নম্বর বের করার নিয়ম