শাহজালাল বিমানবন্দরে চার নারী আটক: বেঁছে নিয়েছে নতুন কৌশল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বড় ধরনের চোরাচালান চেষ্টা নস্যাৎ করলো কাস্টমস ও নিরাপত্তা সদস্যরা। শরীরের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে আনা ১০২টি দামী স্মার্টফোনসহ চার নারী যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা এসব ফোনের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার সকাল ১১টা ২০ মিনিটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে ওই ফ্লাইটকে নজরদারিতে রাখে।
ফ্লাইট অবতরণের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন চার নারীকে থামানো হলে তাদের আচরণ ও শরীরের গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করেন কর্মকর্তারা। পরবর্তী তল্লাশিতে তাদের শরীরের বিভিন্ন অংশে কাপড় ও সেফটি বেল্টের আড়ালে লুকানো অবস্থায় মোট ১০২টি প্রিমিয়াম ফোন উদ্ধার করা হয়।
আটক নারীরা হলেন—
সামিয়া সুলতানা
শামীমা আক্তার
জয়নব বেগম
নুসরাত
জানা যায়, তারা চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে দুবাই–ফেরত ফ্লাইটটিতে উঠেছিলেন। ফোনগুলোর মধ্যে ছিল ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল স্মার্টফোন। বৈধ কোনো আমদানি নথি প্রদর্শন করতে না পারায় কাস্টমস ফোনগুলো ডিএম (জব্দ) করে।
বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালানকারীরা এখন নতুন কৌশল অবলম্বন করছে। দুবাই বা শারজাহ–ফেরত আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে থামলে, সিন্ডিকেটের সদস্যরা অভ্যন্তরীণ যাত্রী সেজে বিমানে ওঠে। এরপর বিমানের মাঝপথে আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় নেমে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
অধিকর্তারা মনে করছেন, আটক নারীরা এমন একটি সংগঠিত চক্রের সদস্য যারা একই কৌশল ব্যবহার করে নিয়মিত চোরাচালানের চেষ্টা চালিয়ে আসছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা