Alamin Islam
Senior Reporter
আইএল টি-টোয়েন্টিতে অভিষেকেই কাটার-মাস্টার মুস্তাফিজের ঝলক
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) নতুন যাত্রা শুরু করলেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ম্যাচেই বল হাতে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
গতকাল শনিবার গালফ জায়ান্টসের বিপক্ষে মাঠে নামা দুবাই ক্যাপিটালসের জার্সিতে অভিষেক হয় মুস্তাফিজের। এই ম্যাচে 'ফিজ' ৪ ওভারের স্পেলে মাত্র ২৬ রান খরচ করে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন।
দলের হয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম আক্রমণে এসেই সফল মুস্তাফিজ। নিজের করা প্রথম ডেলিভারিতেই আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফিরিয়ে এনে দিলেন কাঙ্ক্ষিত সফলতা।
নিজের দ্বিতীয় স্পেলে এসেও আবারও উইকেটের দেখা পান ফিজ। ১২তম ওভারের প্রথম বলেই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান তিনি। সেই সময় নিশাঙ্কা রীতিমতো টর্নেডো গতিতে রান তুলছিলেন এবং বিপজ্জনক হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে ক্যাপিটালস শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন মুস্তাফিজ।
যদিও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও জয় পায়নি দুবাই ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং করে দুবাই ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে গালফ জায়ান্টস ১৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা