বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বন্ধ হতে চলেছে বাংলাদেশে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে এবার সরাসরি মাঠ ছাড়ার হুমকি দিলেন দেশের পেশাদার ক্রিকেটাররা। নাজমুল পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন স্পষ্ট ভাষায় জানান,“আগামীকালের বিপিএল ম্যাচের আগেই এম নাজমুলকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা মাঠে নামব না। সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”
অর্থাৎ বৃহস্পতিবারের বিপিএল ম্যাচ থেকেই শুরু হতে পারে ক্রিকেটারদের ধর্মঘট।
কেন এত ক্ষোভ?
সম্প্রতি ক্রিকেটারদের পারিশ্রমিক ও পারফরম্যান্স নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। তিনি বলেন,“ওরা যদি কিছুই না করতে পারে, তাহলে আমরা যে কোটি কোটি টাকা খরচ করছি, সেটা কি ফেরত চাইছি?”
এছাড়া তিনি ক্রিকেট বোর্ডকে ‘শরীর’ এবং ক্রিকেটারদের ‘অঙ্গ’ বলে তুলনা করে বলেন,“শরীর না থাকলে হাতের কোনো মূল্য নেই।”
এই বক্তব্যকে অপমানজনক ও অবমাননাকর হিসেবে দেখছেন ক্রিকেটাররা।
তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য
এর আগেও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে বিতর্কে জড়ান নাজমুল। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলে তামিম যে মন্তব্য করেছিলেন, তার জেরে নাজমুল তাকে সামাজিক মাধ্যমে ‘ভারতের দালাল’ বলে আক্রমণ করেন। তখনও কোয়াব তীব্র প্রতিবাদ জানায়।
ক্রিকেট থামার শঙ্কা
এবার পরিস্থিতি আরও গুরুতর। কোয়াবের ভাষায়, এটি শুধু সম্মানের প্রশ্ন নয়, পেশাদারিত্ব ও ক্রিকেটারদের মর্যাদার প্রশ্ন। দাবি পূরণ না হলে তারা দলগতভাবে মাঠে নামবেন না।
এতে বিপিএল স্থগিত হওয়ার পাশাপাশি দেশের পুরো ক্রিকেট সূচিই অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বোর্ড কী সিদ্ধান্ত নেয় এবং এম নাজমুল পদত্যাগ করেন কি না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন