MD. Razib Ali
Senior Reporter
মুম্বাই না কলম্বো? ভারতের সেমিফাইনাল ভেন্যু নিয়ে নাটক
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুপার এইট পর্বের উত্তেজনা তুঙ্গে। ক্রিকেট বিশ্লষকদের মতে, সাম্প্রতিক ফর্ম বিচারে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত। তবে রোহিত বাহিনী শেষ চারের টিকিট পেলেও তাদের ম্যাচটি ঠিক কোন মাঠে অনুষ্ঠিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। আইসিসির পূর্বনির্ধারিত কিছু বিশেষ শর্তের কারণে ভারতের সেমিফাইনাল ভেন্যু নিয়ে বড় ধরনের রদবদল আসতে পারে।
মুম্বাইয়ের ওপর কলম্বোর ছায়া
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ভারত সেমিফাইনালে উত্তীর্ণ হলে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল, যার ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তবে এই সূচি তখনই কার্যকর থাকবে যখন প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান থাকবে না। কিন্তু যদি সুপার এইটের লড়াই শেষে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়, তবে ভেন্যু আর ভারতে থাকছে না। আইসিসির শর্ত অনুযায়ী, পাক-ভারত ব্লকবাস্টার সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
কেন এই পরিবর্তন?
ভারত ও পাকিস্তান যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে, তবে তারা ৫ মার্চের পরিবর্তে ৪ মার্চ মাঠে নামবে। ৫ মার্চ ভারতে পবিত্র 'হলি' উৎসব পালিত হবে। উৎসবের কারণে ওই দিন ভারতে ম্যাচ আয়োজন না করে ৪ মার্চ কলম্বোতে প্রথম সেমিফাইনাল হিসেবে এই দ্বৈরথ আয়োজনের পরিকল্পনা রাখা হয়েছে।
আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান বাদে অন্য কোনো দলের সাথে সেমিফাইনাল হলে ভারত মুম্বাইতেই খেলবে। কিন্তু প্রতিপক্ষ বাবর আজমরা হলেই মাঠ পাল্টে যাবে শ্রীলঙ্কায়।
পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে বাড়তি জটিলতা
ভেন্যু বদলের এই সমীকরণ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তান যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে (এমনকি প্রতিপক্ষ ভারত না হলেও), তবে তাদের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে কলম্বোর প্রেমাদাসায় নেওয়া হবে।
অন্যদিকে, শ্রীলঙ্কা যদি এই টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে সেমিফাইনালের গণ্ডি পার করতে পারে, তবে তাদের ক্ষেত্রে নিয়মটি হবে ভিন্ন। লঙ্কানদের সেক্ষেত্রে ভারতের মাটিতে গিয়ে সেমিফাইনাল লড়তে হবে।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এই ভেন্যু জটিলতা এখন বিশ্বকাপের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মাঠের লড়াই এবং ভাগ্যের সমীকরণ দলগুলোকে কোন ভেন্যুতে নিয়ে দাঁড় করায়, সেটাই এখন দেখার বিষয়।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে