ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভিডেন্ড ঘোষণা করল শেয়ারবাজারের দুই এসএমই কোম্পানি

শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ওয়েব কোটস এবং আছিয়া সি ফুডস সমাপ্ত অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের মাঝে ডিভিডেন্ড বিতরণের সুপারিশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ওয়েব কোটস সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করেছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৬ পয়সা। এছাড়া আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য বা এনএভি বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ১৬ পয়সায় এবং শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ প্রবাহ ৫৩ পয়সায় উন্নীত হয়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৪৯ টাকা ৬০ পয়সা।

অন্যদিকে, বিএসইসির অনুমোদন সাপেক্ষে সঞ্চিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২ শতাংশ বোনাস ডিভিডেন্ডের সুপারিশ করেছে আছিয়া সি ফুডস। তবে এই ডিভিডেন্ডের বাইরে রাখা হয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থ বছরে তাদের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৪ পয়সা, যেখানে আগের অর্থ বছরে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি এনএভি বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৯২ পয়সায় এবং শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ প্রবাহ কিছুটা উন্নতি হয়ে দাঁড়িয়েছে ৯৯ পয়সা লোকসানে।

আছিয়া সি ফুডসের হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় কোম্পানির খুলনা কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকা ৮০ পয়সায়।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর